বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে ইপসার উদ্যেগে হতদরিদ্র ২০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ

নুর মোহাম্মদ পাটোয়ারী …

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কাশেমাবাদ শাখার উদ্যগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় ২০ টি অসহায় পরিবারের মাঝে ২টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।

বুধবার সকালে ইপসার কাশেমাবাদ শাখা হলরুমে সমৃদ্ধি কর্মসূচির সহকারী সমন্বয়কারী কাবির ফয়সাল এর সঞ্চালনায়

ছাগল পালন বিষয়ক ওরিয়েন্টেশন ও ছাগল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন হেলাল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. আমেনা আক্তার।

বিষেশ অতিথি রামচন্দ্রপুর ভূইয়া একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান,ইপসার সহকারী পরিচালক সাইদ আখতার, সহকারী পরিচালক নেওয়াজ মাহমুদ।

এসময় অনুষ্ঠানে প্রথমে সূচনা বক্তব্য রাখেন  ইসপার শাহরাস্তি এরিয়া ম্যানেজার রুবেল উদ্দীন

এসময় উপস্থিত ছিলেন : সমাজসেবক মাকসুদ হোসেন, কাশেমাবাদ শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান ,হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক রোয়ার হেসেন, কাশেমাবাদ শাখা সহকারী ব্যবস্থাপক আনোয়ার হোসেন ,সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী এমদাদুল হক, স্বাস্থ্য কর্মকর্তা শাহনাজ আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে পরে ইপসার কাশেমাবাদ শাখার সামনে ২০ টি হতদরিদ্র পরিবারের হাতে ৪০ টি ছাগল তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. আমেনা আক্তার ছাগলের বিভিন্ন রোগপ্রতিরোধ সম্পর্কে পালনকারীদের পরামর্শ দেন

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com