বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
তিনি আন্দোলনকারীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, দাবি-দাওয়া প্রকাশের অধিকার সবার আছে, প্রতিবাদও করা যাবে। তবে তা যেন রাস্তায় না হয়ে নির্দিষ্ট মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানের মতো স্থানে হয়। এতে জনদুর্ভোগ অনেকটা কমে আসবে।
স্থান নির্ধারণ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আমরা কেন নির্ধারণ করবো? যারা কর্মসূচি দিতে চাইবে, তারা যদি আমাদের কাছে অনুমতি চায়, তখন আমরা জায়গা নির্ধারণ করে দেবো। আমরাও চাই না কেউ জনদুর্ভোগ সৃষ্টি করুক।