বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে যৌথবাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোস্টে ১৯০ গাড়ি তল্লাশি করে ১৬ মামলা : ৫৬ হাজার টাকা জরিমানা

চাঁদপুর বাবুরহাট সড়কে ভ্রাম্যমাণ চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করছে সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনী।

চাঁদপুর সদর উপজেলায় সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে ১৯০ গাড়ি তল্লাশি ও ১৬ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে তাতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত যৌথবাহিনীর নেতৃত্বে সদর উপজেলার বাবুরহাট এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো,

হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সর্বমোট ১৯০টি যানবাহনে তল্লাশি করা হয়।

মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ১৬টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com