বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
মো মজিবুর রহমান রনি :
জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, কর্মচারীর প্রায় ৯৩ পদ শূন্য। ফলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
গত বছর যে সেবাগুলো দেওয়া হয়েছিলো জনবল নিয়োগ না দেওয়া কারনে বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে স্বাস্থ্যসেবা পরিচালনা করে আসছে।
এভাবে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রগুলোয় ১৬ চিকিৎসক এবং ৭৭ জন কর্মকর্তা ও কর্মচারীর চাহিদা রয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী পলাশ বলেন, বাকিলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন চিকিৎসক নেই। তাই গ্রাম থেকে শহরে আসতে হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা এক নার্স নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভীর হাসান বলেন :জনবল সংকট ও অতিরিক্ত রোগীর চাপের মধ্য দিয়েও স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে দায়িত্বরতরা। কতৃপক্ষেকে জানানো হয়েছে শূন্যপদগুলো পূরণ জন্য। নতুন লোকবল নিয়োগ স্বাস্থ্য সেবার মান বাড়বে।
সিভিল সার্জন ডা.মোহাম্মদ নুর আলম দ্বীন বলেন, ‘মাঠপর্যায়ে কর্মী সংকট বেশি। নিয়োগ প্রক্রিয়া চলছে। শূন্যপদগুলো পূরণ হলে স্বাস্থ্যসেবার মান বাড়বে।’