বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
মো মজিবুর রহমান রনি :
ফরিদগঞ্জেআদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ঘরদখলের অভিযোগ উঠেছে হাসান বেপারি নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ লক্ষীপুর গ্রামের রোষাহাজী বেপারী বাড়ির মৃত ওহিদুল ইসলামের ছেলে বেলায়েত হোসেন গত ৭ সেপ্টেম্বর চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফরিদগঞ্জ উপজেলার ৭২নং লক্ষীপুর মৌজার বি.এস ৫২০নং খতিয়ানে হল ২৮০০ দাগে ১০ শতাংশের আন্দরে ০২ শতাংশ ভূমি। যাহার উত্তরে হাসান গং, দক্ষিনে-কবরস্থান, পূর্বে-সরকারী রাস্তা পশ্চিমে-তফসিল পুকুর অত্র চৌহদ্দির আন্দরে মোঃ .০২ শতাংশ নালিশী ভূমি নিয়ে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১১০০/২০২৫। যার প্রেক্ষিতে বিরোধপূর্ণ ওই ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় আদালত।
গত ৮ সেপ্টেম্বর আদালতের স্থিতাবস্থার নোটিশ ফরিদগঞ্জ থানার এস আই আরিফুর রহমান সরকার বিবাদেকে পৌঁছে দেন এবং বিরোধপূর্ণ ওই ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার ও আদালতের নির্দেশ মান্য করার জন্য অনুরোধ করেন।
কিন্তু গত দুই দিন আগে আদালতের নির্দেশ অমান্য করে পূর্বে বাদী হাসান বেপারির বিরোধপূর্ণ ওই ভূমিতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এবং কবরস্থানের দোহাই দিয়ে জায়গা স্থায়ী ওয়াল নির্মান করে জয়গাটি দখলে চেষ্টা করছে।
এই বিষয়ে বাদী বেলায়েত হোসেন বলেন , জায়গা-জমিন আদালত মামলা রয়েছে। যার জন্য আদালত এই জায়গায় স্থিতাবস্থা বজায় রাখা নির্দেশ দেন। কিন্তু তিনি আদালতের আদেশ অমান্য করে কবরস্থানের দোহাই দিয়ে জায়গায় দখল করছেন।
আমি ন্যায় বিচারের জন্য আদালতে ধারস্থ হলে মামলা ওঠানোর জন্য বাড়িতে গিয়ে আমার চাচতো ভাইদের পরিবারকে বিভিন্ন হুমকি দিচ্ছে।
আমি তার বিচার চাই।
বেলায়েত হোসেনর চাচতে ভাই ইসমাইল হোসেনের স্ত্রী সালমা বলেন : হাসান ভাই গতকাল ঘরে এসে আমাদের মামলা তুলার জন্য হুমকি দিয়ে যায়,মামলা না এই পরিনতি খারাপ হবে এই কথা বলে যান।
অভিযোগের বিষয়ে হাসান বেপারির স্ত্রী আদালতের নিষেধাজ্ঞা কথাটি স্বীকার করে বলেন আমরা প্রশাসনকে ম্যানেজ করে কাজটি করছি।
এই বিষয়ে ফরিদগঞ্জ থানার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন, বিবাদী নিষেধাজ্ঞা অমান্য করায় বাদী চাইলে বিবাদীর বিরুদ্ধে ফৌজদারি আইনে পদক্ষেপ নিতে পারবেন