বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট…
বিএনপির ৪৭ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার বিকালে পৌরসভা ৫নং ওয়ার্ড গাজী বাড়ি সংগল্ন মাঠে আলোচনা অনুষ্ঠানে ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সভাপতিত্বে যুবদল নেতা ইয়াসিন আরাফাত অনিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার।
অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্য টেলি কনফারেন্সে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন: আমাদের তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। কেউ কোন প্রকার অন্যায়ের সাথে জড়িত হবেন না। কোন প্রকার অপরাধ মূলক কর্মকান্ড দল সমর্থন করে না। সবাই সতর্ক থাকবেন ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন : পৌর বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন, সাবেক কাউন্সিল বিল্লাহ হোসেন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক টিপু সুলতান জমিদার, বিএনপি নেতা মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।হাজীগঞ্জ -শাহরাস্তি উপজেলার অভিভাবক হিসেবে আনোয়ার হোসেন খোকন পরীক্ষিত ও পরিচ্ছন্ন নেতা, আগামী নির্বাচনে আমরা তাঁকেই চাই। গত ১৭ বছর আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি। ৫ আগস্টের পর প্রতিষ্ঠা বার্ষিকীর এ প্রোগ্রাম করতে পেরেছি।
অনুষ্ঠানটি সফল ভাবে আয়োজন সহযোগিতা করেন :৫নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি বাচ্চা মিয়া, সহসভাপতি দোলোয়ার হোসেন দিলু, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, যুবদল নেতা আসাদুজ্জামান, মোহাম্মদ আলী মিয়া, অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, শ্রমিক দল, ও ছাত্রদলের নেতাকর্মীবিন্দু