বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গরু পালন করে জীবিকা নির্বাহ করে কৃষক আলমগীর, গরু পালনে প্রতিবেশীদের বাধা

মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট:

হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা মিজি বাড়ীর বাসিন্দা আলমগীর মিজি গত ১৫ বছর ধরে গরু পালন করে সংসার চালাচ্ছেন। কিন্তু সম্প্রতি তার গরুর খামারে গরু পালনে বাধা দিচ্ছে প্রতিবেশী এমরান ও তার পরিবার।

ভুক্তভোগী আলমগীর মিজি জানান, দীর্ঘ ১৫ বছর ধরে গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি প্রতিবেশী এমরান ও তার পরিবার একমাত্র উপার্জনের মাধ্যম খামারটি সরিয়ে নেওয়ার জন্য নানা ধরনের চাপ সৃষ্টি করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমি খামারে কয়েল জ্বালাতে গেলে এমরানের পরিবার আমার উপর হামলা চালায়। এ সময় তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। পরে তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পরিবারকে নিয়ে যাওয়ার পরও এমরান ও তার পরিবার আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে।

আলমগীর মিজি আরো বলেন : আমি দীর্ঘ ১৫বছর ধরে এখানে গরু পালন করে আসছি, নিজের সাধ্যমত গরুর ঘর পরিষ্কার ও পরিবেশ সুন্দর করার চেষ্টা করছি।

আলমগীর হোসেনের স্ত্রী জানান, মারামারি শব্দ শুনে আমি ঘরের দিকে যাই,ওখানে আমার স্বামী এবং আমার ছেলের উপর ইমরানের পরিবারের সদস্যরা হামলা চালায়। আমরা তাদের সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয়ে প্রতিবেশী এমরানে পরিবারের সাথে যোগাযোগ করলে তারা এবিষয়ে কিছু মন্তব্য করেনি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন ফারুক বলেন :মারামারির বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ করা হয়,এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com