বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট:
হাজীগঞ্জের ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামে প্রবাসীর বসতঘর থেকে মসজিদের ইমাম শাহ পরান আশেকীকে আটক করলো এলাকাবাসী।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর রাতে পাতানিশ গ্রামের দক্ষিণ পাড়া হাজী বাড়িতে প্রবাসী সোলেমানের বসতঘর থেকে স্থানীয় একটি মসজিদের ইমাম পাতানিশ সৈয়দ আহমদ পাটওয়ারী বাড়ি বাসিন্দা শাহ পরান আশেকীকে আটক করেছে স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন : দীর্ঘদিন ধরে প্রবাসী সোলেমানের স্ত্রীর সাথে পককীয়া সম্পর্কে লিপ্ত রয়েছে মসজিদের ইমাম শাহ পরান।বাড়ির লোকজন তাদের অনৈতিক সম্পর্কে বিষয়ে অবগত ছিলো, তাদের কয়েকবার সবধান করা হয় কিন্তু তারা তাদের অনৈতিক সম্পর্কে চালিয়ে যায়।
জানা যায়, স্থানীয়রা প্রবাসীর বউ ও ইমামকে আটক করে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ ফোন করে পুলিশকে অবহিত করেন।
জরুরি সেবায় ‘৯৯৯’অভিযোগে ঘটনাস্থলে যান হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক নুর আলম।এবিষয়ে হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক নুর আলম বলেন : ৯৯৯ কল পেয়ে আমি ঘটনাস্থলে যাই, গিয়ে স্থানীয়দের কাছে জানতে পারি মসজিদের ইমাম ও প্রবাসীর স্ত্রীকে স্থানীয়রা আটক করেন।আমি ইমামকে থানায় নিয়ে আসতে চাইলে তারা স্থানীয়ভাবে মিমাংসা করবে বলে স্থানীয় মেম্বার আমাকে জানান।
ঘটনার পরের দিন ইমামের পরকীয়া সম্পর্কে আড়াল করতে প্রবাসীর স্ত্রী স্থানীয়দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ বিষয়ে মসজিদের ইমাম শাহ পরান কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
প্রবাসী সোলেমানের স্ত্রী বক্তব্য নিতে গেলে জানা যায় ঘটনার পরপরই তিনি নিজ বসতঘরে তালাদিয়ে শাহরাস্তিতে তার পিতার বাড়িতে অবস্থান করছেন।
এবিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন : এই বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর বিষয়টি পুরো ইউনিয়ন জুড়ে জানাজানি হলে স্থানীয় মসজিদ থেকে ইমামকে অব্যাহতি দেওয়া হয়।ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসী ক্ষোভ জানিয়ে বলেন ঘটনাটি নিন্দনীয়, আমরা তাদের বিচার চাই