বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের উপহার পেলো৷ ১০ এতিম ও দরিদ্র্য মাদ্রাসার শিক্ষার্থীরা

মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট ..

হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ও চাঁদপুর-৫ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ইউনুস মাহমুদের অর্থায়নে মাদ্রাসার ১০ জন এতিম ও দরিদ্র্য শিক্ষার্থীকে পাঞ্জাবী ও শিক্ষা সামগ্রি উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে হাজীগঞ্জ সুন্নীয়া নূরানী হাফিজীয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নিরব আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাফেজ জুনায়েদ হোসাইন আল কাদেরী।

সভাপতির বক্তব্যে নিরব আহমেদ বলেন, ছাত্র সংগঠনগুলোর মূল কাজ ছাত্রদের পাশে দাঁড়ানো। সমাজের গরিব-অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। ছাত্র অধিকার পরিষদ সব সময় শিক্ষার্থীদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এদিকে ছাত্র অধিকার পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং অনুষ্ঠান শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদ সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ সম্পাদক সাকিব গাজী, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক তাকবির আহমেদ প্রমূখ

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com