বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
চাঁদপুরের শাহারাস্তি উপজেলা মেহের রেল স্টেশনের প্ল্যাটফর্মে ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাত আনুমানিক ৯টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুর গামী মেঘনা এক্সপ্রেসের নিচে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মেঘনা এক্সপ্রেস ট্রেনটি মেহের স্টেশন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে প্ল্যাটফর্ম ত্যাগ করার পর বিষয়টি মেহের স্টেশনের প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের নজরে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে মেহের রেলস্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, যুবকের মৃত্যু কিভাবে হয়েছে আমরা তাৎক্ষণিক জানতে পারিনি। ট্রেন প্ল্যাটফর্ম ত্যাগ করার পর যাত্রীদের নজরে আসে রেললাইনে অজ্ঞাত এক যুবক ট্রেনে কাটা পড়েছে । ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি আমি চাঁদপুরের জিআরপি থানায় জানাই সেখান থেকে জিআরপি পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায়। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে কি কারনে মৃত্যু ঘটেছে তবে তার পরিচয় সনাক্ত করা যায়নি