বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নিজ উপজেলা শাহরাস্তিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

চাঁদপুরের শাহরাস্তিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী কে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেয়া হয়েছে। সম্প্রতি সময়ে বিএনপিকে নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর বিভিন্ন কটুক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে বিএনপি ও সাধারণ জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। এতে তারা নাসীরুদ্দীন পাটোয়ারীর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন আগুনে পুড়িয়ে দেয়। এসময় উপস্থিত বিক্ষোভকারীরা বলেন, আগামীদিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটোয়ারী কে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। যুবনেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, যুবনেতা মাসুদ কবির, শ্রমিক নেতা মানিক হোসেন, ছাত্র নেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরন প্রমুখ। এছাড়াও বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com