বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাজধানীর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো হাজীগঞ্জের অয়নের

রাজধানীর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো হাজীগঞ্জ উপজেলার আরমান মির্জা অয়ন (২১) নামের এক যুবকের। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে রাজধানীর উত্তরায় পূর্ব থানার জসিম উদ্দীন সড়কে এ দুর্ঘটনা ঘটে। অয়ন উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামের মির্জা বাড়ির আবু সুফিয়ান মির্জার ছোট ছেলে।

অয়ন তার বাবা-মায়ের সাথে ঢাকায় বসবাস করতেন। তিনি উত্তরার আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন। অয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজন ও হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল।

পারিবারিক সূত্র জানায়, এদিন সকালে অয়ন মোটরসাইকেল নিয়ে উত্তরার নিজ বাসা থেকে বের হন । উত্তরার পূর্ব থানার জসিম উদ্দীন সড়কে আসলে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

অয়নের খালা নাজনীন আক্তার চাঁদপুর কণ্ঠকে জানান, খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতাল থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাই এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com