বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
মো মজিবুর রহমান রনি :
হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে বেলচোঁ বাজারে ভুয়া গরুর চিকিৎসক জোনায়েদ উল্লাহ রাজুর বিরুদ্ধে অসাধু পন্থা অবলম্বন করে সরকারি এআই টেকনিশিয়ানের পদ ব্যবহারের অভিযোগ রয়েছে।
জানা যায়, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী তপদার বাড়ির সাবেক ইউপি সদস্য এমদান তপদারের ছেলে জোনায়েদ উল্লাহ রাজুর দীর্ঘদিন ধরে জালিয়াতি করে সরকারি এআই টেকনিশিয়ানের পদ ব্যবহারের করে আসছে।
অফিস সুত্রে জানা যায়, ইউনিয়নে বাসিন্দা জানে আলমের এ আই টেকনিশিয়ান হিসেবে নিয়োগ থাকলেও জালিয়াতির মাধ্যমে জোনায়েদ উল্লাহ রাজুর এআই টেকনিশিয়ান পরিচয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছে ,পাশাপাশি সরকারি লোগে সম্বলিত কার্ড ব্যবহার করে যাচ্ছে জোনায়েদ উল্লাহ রাজু।
অভিযোগ রয়েছে জোনায়েদ উল্লাহ রাজু দীর্ঘদিন ধরে গরুর চিকিৎসা দিয়ে আসছে, যা সম্পন্ন অবৈধ। গত বছরে ফরিদগঞ্জে ভুল চিকিৎসা দিয়ে একটি গরু মেরে ফেলেন ভুয়া চিকিৎসক রাজু।
এবিষয়ে হাজীগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আমেনা আক্তার বলেন : এ আই টেকনিশিয়ান হিসাবে জানে আলমের নিয়োগ রয়েছে। আমি বিষয়টি জানার পর জোনায়েদ উল্লাহ রাজুকে তার কাগজপত্র নিয়ে আসতে বলি,কিন্তু সে কেনো কাগজ দেখাতে পারেনি। কার্ডে সরকারি লোগু ব্যাবহার এবং কোন রকম চিকিৎসা দিতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন-
সে কার্ডে সরকারি লোগু ব্যবহার করতে পারে না এবং কোন রকম চিকিৎসা দেওয়ার তো প্রশ্নই আসে না। এ বিষয়ে আমার উদ্ধোতম কর্মকর্তার সাথে কথা বলে ব্যাবস্থা নিব।
এবিষয়ে ভুয়া গরুর চিকিৎসক জোনায়েদ উল্লাহ রাজু বলেন : আমি আমেনা স্যারের সাথে পরামর্শ করে গরুর চিকিৎসা দেই।
এআই টেকনিশিয়ান হিসেবে আমার কোনো নিয়োগ পত্র নেই। জুলফিকার স্যারের সময় উনি আমাকে কাগজপত্র নিয়ে কাজ করতে বলে কিন্তু আমার কোনো নিয়োগ নেই। আমি এভাবেই স্যারদের সাথে সমন্বয় করে কাজ করি