বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন হাজীগঞ্জ উপজেলার একাধিক পুঁজা মন্ডপ পরিদর্শন করেন। ১ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১০ টায় শ্রী শ্রী রাজা লক্ষ্ণী নারায়ন জিউর আখড়ায় ত্রীনয়ণী সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দূর্গোৎসবের নবমীতে পরিদর্শনের মাধ্যমে যাত্রা শুরু করেন। এ সময় শ্রী শ্রী রাজা লক্ষ্ণী নারায়ন জিউর আখড়ার এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন ও হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাবেদ হোসাইন চৌধুরী সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, হিন্দু-মুসলিম সবাই মিলে দূর্গোৎসব উপভোগ করছি। হাজারো মানুষ এক সঙ্গে থেকেও কোনো বিশৃঙ্খলা না থাকায় প্রমান করে আমরা সাম্প্রদায়িক সম্প্রিতীতে রয়েছি। আর সম্প্রীতির উদাহরণ হাজীগঞ্জ।

তিনি বলেন, জেলায় একজন পুজারীও বলতে পারবে না এখন পর্যন্ত কোথায়ও কোনো হেনস্তার শিকার হয়েছে। আমরা শতভাগ চেষ্টা করছি দেশের এই ক্রান্তিলগ্নে সম্প্রীতি যেনো কোনোভাবেই বিনষ্ট না হয়।

তিনি হাজীগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বলেন, চাঁদপুর জেলার জন্য হাজীগঞ্জ একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। আর এটাকে পুঁজি করে দূর্বৃত্তকারীরা প্রপাগান্ডার সুযোগ নিতে পারে। এজন্য প্রপাগান্ডা থেকে দূরে থাকবেন।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সামনে ত্রয়োদশ নির্বাচন আসছে। আর এই সময়ে সবচেয়ে বেশি প্রপাগান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নির্বাচনেও হাজীগঞ্জকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে প্রপাগান্ডা থেকে সচেতন থাকতে হবে।

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসবে প্রার্থনায় মহানবমী ও দশমীতে দেশের জন্য আশির্বাদ করার আহবান জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন চাঁদপুর জেলা সেনা বাহিনীর ইনচার্জ লেপটেন্ট কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন ও চাঁদপুর জেলা পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম পাটওয়ারী, চাঁদপুর জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা জন্মাষ্টমীর সভাপতি পরশ চন্দ্র মালাকার, সদর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক ঘোষ, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন ফারুক প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও পুজা উদযাপন পরিষদের ট্যাগ অফিসার এবং হাজীগঞ্জ পৌর ৩ ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর(সহকারি প্রশাসক) মোঃ শাহাদাত হোসেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা সভাপতি রোটা. রুহিদাস বনিক, সহসভাপতি প্রবীর কুমার সাহা পটিক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রাণ কৃষ্ণ সাহা, শ্রী শ্রী রাজা লক্ষ্ণী নারায়ন জিউর আখড়ার এডহক কমিটির পরিচালনা পর্ষদ সদস্য ডা. মানিক লাল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ পৌর সভাপতি রাধা কান্ত দাস রাজু, সহসভাপতি ডা. নরেশ রায়, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, ত্রিনয়নী সংঘের সভাপতি গোপাল সাহা, সাধারণ সম্পাদক প্রশান্ত পাল প্রমুখ

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com