বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদগঞ্জে জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।তারিখ ১ অক্টোবর ২০২৫ রোজ শনিবার সকাল ৯ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, এমপি পদপ্রার্থী-চাঁদপুর (৪) ফরিদগঞ্জ ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর জেলা। বিশেষ অতিথি ছিলেন এ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, নায়েবে আমীর, জামায়াতে ইসলামী, চাঁদপুর জেলা; মাওলানা মোঃ ইউনুস হেলাল, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও আমীর, জামায়াতে ইসলামী, ফরিদগঞ্জ উপজেলা; এবং মাওলানা মোঃ মিজানুর রহমান, আমীর, জামায়াতে ইসলামী, ফরিদগঞ্জ পৌরসভা আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি হাসিবুল হাছান।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা মোঃ ইউনুস মুন্সী, সভাপতি, যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফরিদগঞ্জ উপজেলা।

প্রধান অতিথির বক্তব্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী তার বক্তব্যে বলেন,“বাংলাদেশ আজ ভয়াবহ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দেশকে গণতন্ত্রহীন করে ফেলেছে। তাই জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি ২০২৬-এ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। উভয় কক্ষে নির্বাচনে পি.আর পদ্ধতি চালু করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে নির্বাচনে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান দেখতে চাই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে ইসলামী আন্দোলনের পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”

অন্যান্য বক্তারা বলেন, “তোমরা আল্লাহর রজ্জুকে আকড়ে ধর, পরপর বিচ্ছিন্ন হয়োনা” (আল-কোরআন)। তারা যুবসমাজকে আদর্শিক, নৈতিক ও চারিত্রিকভাবে দৃঢ় হওয়ার আহ্বান জানান।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com