বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাফেজ তানভীরের মানবিক উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পাচ্ছে ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের হতদরিদ্র মানুষ

নুর মোহাম্মদ পাটোয়ারী…

চিকিৎসা শুধুমাত্র সেবা নয়, এটি নাগরিক ও মানবিক অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের মোহনপুর সিদ্দিক বেপারি বাড়িতে অনুষ্ঠিত হয়েছে ১১তম একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

রবিবার (০৫ অক্টোবর) অনুষ্ঠিত এই ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে মোট ৩০০ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, যেখানে বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা, ঔষধ বিতরণ এবং স্বাস্থ্য পরামর্শ অন্তর্ভুক্ত ছিল।

মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ তানভীর হোসাইনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে রোগীদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়।

এছাড়া অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যবিষয়ক বই বিতরণ করা হয়, যা তাদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা জানান-এমন মানবিক উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাফেজ তানভীর বলেন-আমাদের লক্ষ্য স্বাস্থ্যসেবা সকলের নাগালেই পৌঁছানো। অসহায় ও দরিদ্র মানুষদের জন্য এমন মানবিক উদ্যোগ আমরা নিয়মিত চালিয়ে যাব।

এভাবে স্থানীয় মানুষদের পাশে দাঁড়ানোর মাধ্যমে হাজীগঞ্জে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছেন হাফেজ তানভীর

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com