বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে মা ফারুল বেগম।
ওই ছেলের নাম রবিউল আলম (২১)।
সে হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়ন নিশ্চিন্তপুর বট সাহেব বাজারের এলাকার শাহাজানের ছোট ছেলে।
বুধবার সকালে হাজীগঞ্জ থানায় ছেলে রবিউলের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
অভিযোগকারী মা ফারুল বেগম জানান, আমার দুই ছেলে। তার মধ্যে রবিউল প্রতিদিন মাদকাসক্ত হয়ে থাকে। মাদক বিক্রি করে মাদক খায়। তাকে বারবার সতর্ক করা হলেও কোন কাজে আসে না। সে ঘরের গাভীসহ মালামাল চুরি করে নিয়ে মাদক কারবারীদেন সাথে জড়িত হয়ে পড়ে। ছেলেকে নিয়ে আমাদের পরিবার অত্যন্ত বেক আদায় পড়ে আছি।
হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, রবিউলের মা থানায় একটি অভিযোগ করেছে। আমরা তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার চেষ্টা করছি