বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক ঢাকা থেকে গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হককে (৪২) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম।

ওসি মোহাম্মদ শাহ আলম জানান, মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে ডিবি রমনা বিভাগের একটি টিম রাজধানীর হাতিরপুল এলাকা থেকে মাহফুজুল হককে গ্রেপ্তার করে। তিনি ঢাকায় লোকজন সংগ্রহ করতেন এবং বিভিন্ন ঝটিকা মিছিলে অংশ নিতেন। তার বিরুদ্ধে গোপনে দলীয় কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। গ্রেপ্তার মাহফুজুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com