বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কবরস্থানে কিশোরী ধর্ষণ শাহরাস্তিতে  ৬৫ বছরের বৃদ্ধা আটক

চাঁদপুরের শাহরাস্তিতে কবরস্থানে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধা কে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
বুধবার রাতে উপজেলার শিবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, ৪ অক্টোবর সন্ধ্যায় ১৪ বছরের ঐ কিশোরী দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে ৬৫ বছরের বৃদ্ধা গোলাপ রহমান জোরপূর্বক পারিবারিক কবরস্থানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে জানালে তিনি এলাকাবাসীকে অবহিত করেন। এলাকাবাসীর ও গন্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানে ব্যর্থ হলে কিশোরীর মা মাজুদা বেগম শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন। শাহরাস্তি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বৃদ্ধ গোলাপ রহমান কে আটক করে। বুধবার রাতেই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। জানা গেছে গোলাপ রহমানের বিরুদ্ধে ইতিপূর্বে এধরনের আরো বহু অভিযোগ রয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাসার জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে অভিযুক্ত কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com