শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক

নুর মোহাম্মদ পাটোয়ারী

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ১নং রাজারগাঁ ইউনিয়নের বাসিন্দা মোঃ শাহ আলম খাঁন দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত জটিলতা ও নানাবিধ শারীরিক রোগে ভুগছেন।

১০ অক্টোবর (শুক্রবার) বিকেলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঢাকাস্থ বাসায় যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের এমপি প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক।
অসুস্থ শাহ আলম খাঁনের পাশে গিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি মহান আল্লাহ তায়ালার নিকট শাহ আলম খাঁনের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেন।

ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন,“মহান আল্লাহ তায়ালা যেন শাহ আলম খাঁন ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং দীর্ঘ জীবন দান করেন।”

এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা জসিম, এবং হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শরীফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com