বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুর সদরে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে ১৫ হাজার টাকা জরিমানা ও ৩ গাড়ি জব্দ

চাঁদপুর সদর উপজেলায় আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়েছে। রোববার (১২ অক্টোবর ২০২৫) রাত পৌনে চারটা থেকে ভোর ৬ টা ১০টা মিনিট পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে সদর উপজেলার ইসলামপুর এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সর্বমোট ৮১ যানবাহনে তল্লাশি করা হয়। এর মধ্যে মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ৬টি মামলা দায়ের এবং সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও লাইসেন্স না থাকায় ৩টি গাড়ি জব্দ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com