শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানকে অপসারণ

মো মজিবুর রহমান রনি :

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মানিককে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার বিকেলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ এর ইউপি-১ শাখা থেকে (১৯ আগস্ট ২০২৪) তারিখের স্মারকে জারীকৃত পরিপত্রের আলোকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে তাকে অপসারণ করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলম কে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
চিঠিতে স্বাক্ষর করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন জানান, তিনি পূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন যার বিরুদ্ধে আদালতে রিট চলমান ছিলো। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
তিনি উপজেলা পরিষদের ৫ টি সভায় পর পর অনুপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের সেবা চলমান রাখতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে লিখিত ভাবে জানানো হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অপসারণ করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কে প্রশাসকের দ্বায়িত্ব দেয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com