বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
চাঁদপুর মতলব উত্তরের বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজীয়া কওমি মাদরাসার ১১ বছর বয়সী শিক্ষার্থী ইয়াছিন আরাফাত মাত্র ৯ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।
ইয়াছিন আরাফাত লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে।
ইয়াছিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি বলেন, সে যেন একজন বড় আলেম হিসেবে দেশ ও ইসলামের সেবা করতে পারে এই দোয়া করি
নিজের অনুভূতি জানাতে গিয়ে ইয়াছিন বলে, আমি কোরআনের হাফেজ হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন বড় আলেম হতে পারি।
মাওলানা মুনসুর আহমেদ, মুফতী হাবিবুর রহমান মাহমুদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাদরাসার উপদেষ্টা আব্দুস ছাত্তার মাস্টার, নুরে আলম সিদ্দিকী সেলিম, জসিম উদ্দিনসহ অনেক আলেম ও স্থানীয় অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পুরো পরিবেশে ছিল আনন্দ ও গর্বের ছোঁয়া। অল্প বয়সেই ইয়াছিনের এমন অসাধারণ সাফল্য মাদরাসা ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে বলে অনেকেই মন্তব্য করেন।