বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
মো মজিবুর রহমান রনি
চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত পাঠক জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রভাতী কাগজ পত্রিকা সফলতার ৪ বছর পেরিয়ে ৫ বছরে পদাপর্ণ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১৯ নভেম্বর সকালে দৈনিক প্রভাতী কাগজের প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে হাজীগঞ্জে
কেক কাটা, আলোচনা সভা, ও চা চক্রের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ইবনে আল জায়েদ হোসেন
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ইবনে আল জায়েদ হোসেন বলেন :দৈনিক প্রভাতী কাগজ পাঠকের মনে আস্থার জায়গা করে নিয়েছে। আমরা পত্রিকাটির সার্বিক মঙ্গল কামনা করি।
এই সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আমার কণ্ঠ প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক কামাল হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, দৈনিক প্রভাতী কাগজের নিজস্ব প্রতিনিধি মো মজিবুর রহমান রনি, জহির হোসেন, মোহাম্মদ উল্লাহ বুলবুল, মোশাররফ হোসেন, নুর মোহাম্মদ পাটোয়ারী প্রমুখ।