বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মশিউর রহমান (চাঁদপুর)

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মো. নাজমুল ইসলাম সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. এরশাদ উদ্দিন সভার সঞ্চালনা করেন।

সভায় চাঁদপুর জেলা শিক্ষা অফিসার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং প্রতিনিধি ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, আগামী প্রজন্মকে সুস্থ, সবল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়াচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ফুটবল দেশের জনপ্রিয় খেলা হওয়ায় শিক্ষার্থীদের মাঝে এতে আগ্রহ বেড়েছে। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট জেলার প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করবে।

সভায় মাঠ ব্যবস্থা, খেলোয়াড়দের নিরাপত্তা, ব্যবস্থাপনা কমিটি গঠন, মেডিকেল টিম, রেফারি নিয়োগ, সূচি প্রণয়ন, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ টুর্নামেন্ট সফল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী কলেজগুলোর প্রস্তুতি, নিয়মকানুন ও আচরণবিধি সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, “এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের সক্ষমতা, শৃঙ্খলা ও দলগত অর্জনকে উৎসাহিত করবে। জেলা প্রশাসন সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে টুর্নামেন্টটি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবে।”সভায় উপস্থিত প্রতিনিধিরা টুর্নামেন্টকে সুন্দরভাবে আয়োজনের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com