বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মশিউর রহমান (ফরিদগঞ্জ) প্রতিনিধি):

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কালিরবাজার চৌরাস্তা এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মমিন খাঁন (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে কাজের দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিন খান গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চর রাগব রায় গ্রামের মাকসুদ খাঁনের ছেলে। তিনি প্রতিদিনের মতো সকালে কাজে যোগ দেন। সহশ্রমিকদের বরাতে জানা যায়, নিচ থেকে রড উঠানোর সময় ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চ-চাপের বৈদ্যুতিক তার মমিনের শরীরে স্পর্শ করলে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

নিহতের বাবা জানান, “আমার ছেলে প্রতিদিনের মতো কাজে গিয়েছিল। দুর্ঘটনাটি কীভাবে ঘটল বুঝতে পারছি না। কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তবে হঠাৎ ছেলের মৃত্যুতে তার স্ত্রী ও চার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।”
মমিন খাঁনের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, “নির্মাণশ্রমিকটি কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে নিশ্চিত হয়েছি। পরিবার অভিযোগ না করায় মরদেহ হস্তান্তর করে দাফন সম্পন্ন হয়েছে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com