বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইউনিয়ন জামাতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর, রোজ বৃহস্পতিবার, বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পে অসংখ্য রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন ধরনের ওষুধ প্রদান করা হয়।
ক্যাম্পে সেবা প্রদান করেন,ডাঃ মোঃ আরিফুর রহমান এমবিবিএস (সিওমেক), সিএমইউ (আল্ট্রা),পি.জি.টি,(পেইন মেডিসিন),সি.সি.ডি (ডায়াবেটোলজি–বারডেম)
তিনি বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসা প্রদান করেন, যার মধ্যে ছিলেন,মেডিসিন, ডায়াবেটিস, বাতব্যথা, হাড়ভাঙ্গা, নাক-কান-গলা, চর্ম ও যৌন রোগ, এলার্জি এবং শিশু রোগীর চিকিৎসা।
ক্যাম্পটি সফল করার জন্য উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামাতের আমির হাফেজ আবদুল মোতাল্লেবইউনিয়ন জামাতের সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ ফরিদ,এছাড়া ইউনিয়ন জামাতের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
মানুষের কল্যাণে এমন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে