বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে নূরানী আদর্শ তালিমুল কোরআন ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থীদের জমকালো পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মো: মশিউর রহমান (চাঁদপুর)

নূরানী আদর্শ তালিমুল কোরআন ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ ২২ নভেম্বর ২০২৫ ইং সকালে শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার অভিভাবক ও আলেম-ওলামাসহ অতিথির অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর গাছতলার পীর, প্রখ্যাত আলেম ও সমাজসেবক হযরত মাওলানা খাজা ওয়ালি উল্যাহ।তিনি তাঁর বক্তব্যে বলেন, কোরআন শিক্ষার প্রতি শিশু-কিশোরদের এই আগ্রহই আগামী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেবে। নূরানী ফাউন্ডেশনের এই উদ্যোগ সমগ্র জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

তিনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো এ ধরনের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে উপস্থাপনা করেন হাফেজ মাওলানা রাশেদ ছিদ্দিক, যিনি পুরো অনুষ্ঠানটি সুন্দর ও দক্ষতার সাথে পরিচালনা করেন।সভাপতিত্ব করেন নূরানী আদর্শ তালিমুল কোরআন ফাউন্ডেশনের চাঁদপুর জেলার সভাপতি হযরত মাওলানা এবিএম মফিজুল ইসলাম।এ বছরের আয়োজনে জেলার চল্লিশটি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, ইসলামী শিষ্টাচার, কোরআন-এর বর্ণনাশৈলী বিষয়ে বহুমুখী দক্ষতা প্রদর্শন করে। বিচারকমণ্ডলী শিক্ষার্থীদের প্রতিভা ও একাগ্রতার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,“নূরানী শিক্ষা পদ্ধতি দেশের প্রাথমিক পর্যায়ে কোরআনিক শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনন, চারিত্রিক দৃঢ়তা এবং ধর্মীয় জ্ঞানে আরও সমৃদ্ধ করবে।”
পরবর্তীতে প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। অভিভাবকেরাও সন্তানের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের আয়োজন প্রতি বছর অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যত কামনা হয়

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com