বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বরিশালের প্রথম নারী এসপি হাজীগঞ্জের কৃতি সন্তান ফারজানা ইসলাম

নুর মোহাম্মদ পাটোয়ারী

বরিশালে জেলা পুলিশের ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পদায়ন হওয়া এসপির নাম ফারজানা ইসলাম।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৪ জেলায় নতুন এসপি পদায়ন করা হয়। এরমধ্যে চারজন নারীর একজন হলেন ফারজানা। এর আগে বরিশাল জেলা পুলিশে এসপি পদে নারী পদায়ন হয়নি।

জানা গেছে, তিনি গত বছরের ২১ ডিসেম্বর থেকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে কাজ করছেন। এর আগে ঢাকায় পুলিশের বিশেষ শাখা এসবিতে ছিলেন। ২৫তম বিসিএসের এ কর্মকর্তা ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন।

তিনি হাজীগঞ্জ উপজেলা টঙ্গীর পাড়া গ্রামের কৃতি সন্তান!

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com