বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
মো: মশিউর রহমান: (ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি)
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রবাসী সমাজসেবক আফসার উদ্দিন মিয়াজির উদ্যোগে কবিরুপসা আব্দুল জলিল আমেনা খাতুন নূরানী হাফিজিয়া মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় একটি বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ২ ডিসেম্বর, মঙ্গলবার সকালে আয়োজিত এ মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণ এক আধ্যাত্মিক ও শান্তিময় পরিবেশে পরিণত হয়।
উক্তমাদ্রাসাটি প্রবাসী আফসার উদ্দিন মিয়াজির উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়ায় আয়োজনে তাঁর মানবিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইউছুপ মিয়াজি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মশিউর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবিরুপসা জামে মসজিদের পেশ ইমাম ও প্রভাষক মাওলানা ফয়েজ উল্যা, মান্দারতলী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহবুবুল আলম, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাজী ইকবাল হোসেন পিন্টু, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি কাজী নুরের রহমান, জামালপুর জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম রহমান, ইউনিয়ন বিএনপি নেতা ফয়েজ আহমেদ, তাজুল ইসলাম গাজী, আব্দুস সাত্তার এবং নাসির উদ্দীন সবুজসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক শক্তিশালী প্রতীক। তাঁর সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূলধারা সুসংহত করতে সহায়তা করবে। তাই তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তাঁরা।
মাহফিলের শেষ পর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কবিরুপসা জামে মসজিদের পেশ ইমাম ও প্রভাষক মাওলানা ফয়েজ উল্যা। তিনি বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, দেশের শান্তি, সামাজি সম্প্রীতি এবং সকল অসুস্থ মানুষের আরোগ্য লাভের জন্য আল্লাহর দরবারে আন্তরিক প্রার্থনা করেন।
স্থানীয়রা জানান, এই দোয়া মাহফিল রাজনৈতিক আনুগত্যের পাশাপাশি মানবিক দায়িত্ববোধ, সামাজিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতিরও এক উজ্জ্বল প্রতিচ্ছবি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আফসার উদ্দিন মিয়াজির সামাজিক অবদান ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়