বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
মো: মশিউর রহমান (ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি)
চাঁদপুরের ফরিদগঞ্জে অদ্য ০২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার সকালে রুপসা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সেটু কুমার বড়ুয়া। তাঁর আগমনে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় ভিন্নরকম এক কর্মচাঞ্চল্য।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আকরামুল হক, রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মশিউর রহমান, রুপসা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ কামাল হোসেন, বিশিষ্ট সাংবাদিক জনাব রুহুল আমিন এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও শৃঙ্খলা পরিদর্শন শেষে ইউএনও জনাব সেটু কুমার বড়ুয়া সন্তোষ প্রকাশ করেন। তাঁর এই সফর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়।অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে ইউএনও স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে