বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

এম এ হান্নানের উদ্যোগে রূপসায় শাড়ি বিতরণ, খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত

মশিউর রহমান ..ফরিদগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের পক্ষ থেকে শাড়ী কাপড় বিতরণ করা হয়।আয়োজনে এলাকার প্রায় এক হাজার অসহায় ও নিম্নআয়ের নারীদের হাতে শাড়ি তুলে দেন স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানস্থলে উপস্থিত নারীরা মানবিক এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা বলেন,“গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার যে অনমনীয় ভূমিকা, তা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”তারা দ্রুত তার রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বেপারী। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটোয়ারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডা. আবুল কালাম আজাদ,নজরুল ইসলাম (নজু) পাটোয়ারী,উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন নফর আলী মুন্সি,হুমায়ুন কবির টিপু,উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান,যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন।এ ছাড়াও ইউনিয়ন ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিলের এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা মনে করেন, এমন আয়োজন অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com