বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও যক্ষা বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও যক্ষা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে রায়চোঁ কমিউনিটি ক্লিনিকে ব্র্যাকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের সভাপতি পল্লী চিকিৎক মোঃ জানে আলম হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: হাজীগঞ্জ উপজেলা ব্র্যাকের প্রোগ্রাম অফিসার হেলাল উদ্দিন আহমেদ, po হালিমা আক্তার ,গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পল্লী চিকিৎসক জহির আহমেদ, পল্লী চিকিৎসক উত্তম পোদ্দার,৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিন হাজী, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ, অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও কমিউনিটি ক্লিনিকের সকল কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ সেবাগ্রহণকারীরা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু, চিকুনগুনিয়া ও যক্ষার লক্ষণ, প্রতিরোধ ও প্রাথমিক করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এসব রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের সভাপতি মোঃ জানে আলম হাসান বলেন, “রোগ সম্পর্কে সঠিক ধারণা থাকলে আমরা সময়মতো সঠিক চিকিৎসা নিতে পারি এবং সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে পারি। এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজন করার জন্য ব্র্যাক সংস্থাকে আন্তরিক ধন্যবাদ।”

সভা শেষে উপস্থিত সেবাগ্রহণকারীদের মধ্যে রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com