বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো: মশিউর রহমান(ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি)

ফরিদগঞ্জে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দুই দশক ধরে সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে এই আয়োজনটি স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি স্থানীয় পত্রিকা শুধু সংবাদ প্রকাশই করে না, বরং সমাজের দর্পণ হিসেবে কাজ করে। দৈনিক চাঁদপুর খবর দীর্ঘ ২০ বছর ধরে মানুষের কথা বলছে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে ভূমিকা রাখছে, যা সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা আওরঙ্গজেব, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আব্দুস সোবহান লিটন। অতিথিরা তাঁদের বক্তব্যে পত্রিকাটির সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও গতিশীল ভূমিকা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক প্রভাষক মহিউদ্দিন, মশিউর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ রবি দাস।শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার স্টাফ রিপোর্টার,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হোসেন মো. মামুন
প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন,আইসিটি সম্পাদক গাজী মমিন, সহ অর্থ সম্পাদক রুহুল আমিন খান স্বপন, কার্যনির্বাহী সম্পাদক জাকির হোসেন সৈকত, শিমুল হাছান,আমানউল্যাহ খান ফারাবী, সহযোগী সদস্য এফএ মানিক, শাখাওয়াত হোসেন মিন্টু, শামীম হাসান
সহ ফরিদগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে দৈনিক চাঁদপুর খবর আজ ২০ বছরে পদার্পণ করেছে, যা স্থানীয় সাংবাদিকতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা পত্রিকার প্রতিষ্ঠাতা ও সংশ্লিষ্ট সকল সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষপর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, স্মরণীয় ও উৎসবমুখর।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com