বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

প্রার্থীকে ঘিরে ভয় আর প্রশ্ন, অপমানের শিকার সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি :

সংবাদ প্রকাশের ‘অপরাধে’ সাংবাদিককে হেনস্তা প্রশ্নের মুখে স্বাধীন সাংবাদিকতা স্বাধীন সাংবাদিকতার জন্য আবারও এক গভীর উদ্বেগের রাত নেমে এলো।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে একটি স্বাভাবিক সংবাদ প্রকাশের পরই একজন সাংবাদিককে ডেকে নিয়ে মানসিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী জাকির হোসেন প্রধানীয়ার নাম।

ভুক্তভোগী সাংবাদিক মজিবুর রহমান রনি—যিনি নিজের অনলাইন নিউজ পোর্টাল মেঘনা পোস্ট-এ “অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির প্রধানীয়ার মনোনয়নপত্র জমা” শিরোনামে সংবাদ প্রকাশ করেছিলেন। কিন্তু সেই সংবাদই যেন হয়ে ওঠে তার জন্য ভয় আর অপমানের কারণ।

সাংবাদিক রনির অভিযোগ, সংবাদ প্রকাশের পরপরই তাকে হাজীগঞ্জ বাজারে অবস্থিত জাকির হোসেন প্রধানীয়ার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান নার্গিস ফুড প্যাভিলিয়নে ডেকে নেওয়া হয়। সেখানে সংবাদে প্রকাশিত বিভিন্ন বিষয় নিয়ে তাকে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়। একপর্যায়ে পরিস্থিতি এমন রূপ নেয়, যেখানে তিনি নিজেকে অসহায়, অপমানিত ও নিরাপত্তাহীন মনে করেন।

তার দাবি, শুধু প্রশ্নই নয়—ভবিষ্যতে এ ধরনের সংবাদ আর প্রকাশ না করার জন্য তার ওপর মানসিক চাপও সৃষ্টি করা হয়। একজন পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে এমন আচরণের শিকার হওয়া তাকে গভীরভাবে আহত করেছে।
“পুরো সময়জুড়ে আমি নিজেকে নিরাপদ মনে করিনি,”—ভাঙা কণ্ঠে এমন অনুভূতির কথা জানান সাংবাদিক রনি। ঘটনাটি জানাজানি হতেই সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কাউকে ডেকে নিয়ে হেনস্তা করা মানে সরাসরি গণমাধ্যমের স্বাধীনতাকে ভয় দেখানো। এটি শুধু একজন সাংবাদিকের নয়, পুরো জাতির জানার অধিকারের ওপর আঘাত। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com