বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ভোটার সমর্থনের ঘাটতিতে নতুন দলের আত্মপ্রকাশকারী জাকির প্রধানীয়ার মনোনয়ন বাতিল

মো.মজিবুর রহমান রনি

নতুন দলের আত্মপ্রকাশকারী অষ্টলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এ সিদ্ধান্ত নেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, মনোনয়নপত্রের সঙ্গে মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের স্বাক্ষর বা সমর্থন জমা না দেওয়ায় জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর কয়েক দিন আগে ‘অষ্টলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়নপত্র দাখিল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জ বাজারে জাকির হোসেন প্রধানীয়ার মালিকানাধীন একটি হোটেলে সংশ্লিষ্ট সাংবাদিককে ডেকে নিয়ে হেনস্তা করার অভিযোগ ওঠে।

এ ঘটনার পর স্থানীয় পর্যায়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com