বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
মশিউর রহমান (ফরিদগঞ্জ)
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এর রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরের ফরিদগঞ্জে খতমে কোরআন, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) উপজেলার রূপসায় মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপসার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য ও মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মেহেদী হাছান চৌধুরী। অনুষ্ঠানের পরিচালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান।
দোয়া পূর্ব স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাও. ইউনুস হেলাল, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া এবং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক রবিউল আলম বাবু। বক্তারা মরহুম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, সাহসী নেতৃত্ব ও দেশের উন্নয়নে অবদানকে স্মরণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
আলোচনা শেষে সন্তোষপুর দরবার শরীফের পীর হযরত মাওঃ আব্দুল করীম বিন মুহাম্মদ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করা হয়।