বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট জমকালো উদ্বোধন

নুর মোহাম্মদ পাটোয়ারী…

৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট (সিজন–১) এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জানে আলম হাসানের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক কবির হোসেন রাজু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজ মিয়া, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা কামাল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন দিনু, রায়চোঁ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম শরীফ , কুয়েত প্রবাসী নজরুল ইসলাম ও ফারুক হোসেন, সাবেক ছাত্রনেতা গাজী শরীফ আহাম্মেদ, যুবদল নেতা আরিফুর রহমান অভি প্রমুখ।

উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলামের পরিচালনায় টুর্নামেন্টে ম্যাচ পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সাফায়েত, ইমান, সাজিদ, রাকিব, ফারুক, হৃদয়, খলিল, রাফি ও সোভন।

উদ্বোধনী অনুষ্ঠানে ৩নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com