বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদগঞ্জের সাহাপুরে শুক্রবার উদ্বোধন হচ্ছে দৃষ্টিনন্দন বায়তুল আবরার জামে মসজিদ

মশিউর রহমান :

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নিকটবর্তী পৌর এলাকার সাহাপুরে নির্মিত বায়তুল আবরার জামে মসজিদ আগামী ১৬ জানুয়ারি, শুক্রবার পবিত্র জুম’আর নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বায়তুল মোকারম মসজিদের পেশ ইমাম-হাফেজ মাওলানা মুফতি মুহিউদ্দীন কাসেম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াযযিন- ক্বারী মাওলানা মোঃ হাবিবুর রহমান মেশকাত।

আধুনিক ইসলামী স্থাপত্য ও নান্দনিক নকশায় নির্মিত এই মসজিদ ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা অর্জন করেছে।

মসজিদটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সিআইপি, আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন (আইফা) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মোতাহার হোসেন পাটোয়ারী। তিনি ফরিদগঞ্জের সাহাপুর গ্রামের পাটোয়ারী বাড়ির এক সম্ভান্ত্র মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো: ইউনুস ও মাতার নাম আম্বিয়া খাতুন। প্রয়াত মাতা-পিতার নামে তিনি ফরিদগঞ্জে আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন (আইফা) নামে একটি দাতব্য প্রতিষ্ঠান; প্রতিষ্ঠিত করেন। তিনি তাঁর প্রয়াত পিতা-মাতা ও আত্মীয়দের রুহের মাগফিরাত কামনায় ব্যক্তিগত উদ্যোগে সাহাপুর পাটোয়ারী বাড়ির সামনে এই জুমা মসজিদটি নির্মাণ করেছেন।

মসজিদের স্থাপত্য ও নান্দিক সৌন্দর্য চোখ জুড়ানো,মসজিদটি লাল ইট ও সাদা বর্ডারের সমন্বয়ে নির্মিত, যা চোখে পড়ার মতো এক স্থাপত্যশৈলীর নিদর্শন। খিলান আকৃতির উঁচু জানালা পর্যাপ্ত আলো ও বাতাস প্রবেশ নিশ্চিত করে। মসজিদের সামনে প্রশস্ত সিঁড়ি ও সুদৃশ্য প্রবেশপথ মুসল্লিদের যাতায়াতকে করে সহজ ও স্বাচ্ছন্দ্যময়। বহুতল মিনারটি দূর থেকেই নজর কাড়ে এবং পুরো স্থাপনার সৌন্দর্যকে আরও মর্যাদাপূর্ণ করেছে। মসজিদটির অভ্যন্তরীন নামাজ কক্ষ এবং চারপাশের পরিকল্পিত আঙিনা মুসল্লিদের জন্য নিরাপদ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করছে।

উদ্বোধনী দিনে জুমার নামাজে অংশগ্রহণের জন্য মো. মোতাহার হোসেন পাটোয়ারী ফরিদগঞ্জের ওলামা-মাশায়েখ, ইমাম-খতিব, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধী সমাজ এবং সাধারণ মুসল্লিদের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন। তিনি আশা করছেন, সকলের সম্মিলিত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকবে।

মসজিদটি কেবল নামাজের স্থান নয়; এটি সাহাপুর গ্রামের সৌন্দর্য বৃদ্ধি, ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতির কেন্দ্র হিসেবেও কাজ করবে। স্থানীয়রা মনে করছেন, নতুন এই মসজিদ শিক্ষার্থী ও যুব সমাজকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি সমাজসেবা ও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।

মো. মোতাহার হোসেন পাটোয়ারী দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জে শিক্ষা,স্বাস্থ্যসেবা, স্কুল, কলেজ, মাদ্রাসায় অনুদান, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ এবং অসহায়দের ঈদ উপহার সহ বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার হাত প্রসারিত করে আসছেন। তিনি দানশীলতা, সমাজসেবা ও রাজনৈতিক দায়িত্বশীলতার মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে একজন জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি অর্জন করেছেন। বায়তুল আবরার জামে মসজিদ তার সেই ধারাবাহিক ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

উদ্বোধনী জুমার নামাজের পর মরহুম পিতা-মাতা ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আশা করা হচ্ছে, অনুষ্ঠানে শতশত মুসল্লি অংশগ্রহণ করবেন এবং বায়তুল আবরার জামে মসজিদ হয়ে উঠবে সাহাপুর ও আশপাশের এলাকার ধর্মীয় ও নৈতিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com