বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
মো. জসিম উদ্দিনঃ
শাহরাস্তিতে সত্তরোর্ধ্ব মানসিক রোগী খুরশিদা বেগমের মৃতদেহ ডোবা থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছে শাহরাস্তি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৫) সকালে উপজেলার ফেরুয়া গ্রামের হাজী বাড়ির ডোবা থেকে ৭০ বছর বয়সী এই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খোরশদা বেগম মৃত মোরশেদ আলমের স্ত্রী। ২২ বছর পূর্বে স্বামী তাকে তালাক দেয়ার পর থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বৃহস্পতিবার সকালে বাড়ির একটি মেয়ে তার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করে।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিবস্ত্র অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মহিলার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।