বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মতলব দক্ষিণে কেন্দ্রীয় জামে মসজিদে খতীব কাম ইমাম ও মুআজ্জিন নিয়োগ

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৬ নম্বর উপাদী ইউনিয়নের উত্তর ঘোড়াধারী কেন্দ্রীয় জামে মসজিদে নবনির্মিত মনোরম মসজিদের জন্য একজন খতীব কাম ইমাম ও একজন মুআজ্জিন নিয়োগ দেওয়া হবে।

খতীব কাম ইমাম পদের জন্য প্রার্থীকে অবশ্যই হাফেজে কুরআন হতে হবে এবং কোনো স্বীকৃত কওমী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও সাবলীল সুন্দর বাংলায় দ্বীনি আলোচনায় পারদর্শী হতে হবে। মুফতী অথবা উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মুআজ্জিন পদের জন্য কওমী মাদ্রাসা থেকে শরহে বেকায়া জামাত উত্তীর্ণ, হাফেজে কুরআন এবং সুন্দর কণ্ঠে আযানে পারদর্শী হতে হবে। একই সঙ্গে ইমামের অনুপস্থিতিতে নামাজ পরিচালনার পূর্ণ যোগ্যতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখের মধ্যে বায়োডাটা, জাতীয় পরিচয়পত্রের কপি ও পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে নির্ধারিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করার অনুরোধ জানানো হয়েছে। পরদিন স্বশরীরে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

উভয় পদের জন্য আকর্ষণীয় সম্মানীর পাশাপাশি বিনামূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা থাকবে বলে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে।

উল্লেখ্য, মসজিদের সামনের অংশে টাইলস বসানোর কাজ চলমান থাকায় আপাতত সামনের ভিউ প্রকাশ করা হয়নি। তবে অল্প সময়ের মধ্যেই নিয়মিত নামাজ আদায় শুরু হবে।

যোগাযোগ: ০১৭১২২২৪৯২৭

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com