বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
মো মজিবুর রহমান রনি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘না’ ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামি ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফে সৈয়দ আবেদ শাহর মাজার জেয়ারত ও সংবাদ সম্মেলন করে চেয়ার প্রতীকের প্রচারণা শুরু করেন।
তিনি বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি রাজনৈতিক দল। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে ৭১ এর সংবিধান পাল্টে যাবে। তা হতে দেয়া যাবে না। চেয়ার প্রতীকের পাশাপাশি ‘না’ ভোটে ভোট দেয়ার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামি ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্, ইসলামি ফ্রন্ট বাংলাদেশের হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন, শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক জিয়াউল হক রিজভী, বাংলাদেশে ইসলামি ফ্রন্টে হাজীগঞ্জ উপজেলার সভাপতি হাজী আব্দুর রহিম সহ অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।