বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” টেলিগ্রাম পেইজের এডমিনকে আটক করা হয়েছে।
৩০/০১/২০২৬ তারিখ ১৩১৫ ঘটিকায় দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টায় সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অভিযোগে “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদার , পিতা- মৃত আব্দুল মালেক, সাং- আফাজ মিস্ত্রী বাড়ি, ৫নং ওয়ার্ড, চিতোষি পূর্ব ইউপি, শাহরাস্তি, চাঁদপুর’কে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষি পুলিশ ফাঁড়ি কর্তৃক আটক করা হয়।
উল্লেখ্য, “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” টেলিগ্রাম পেইজের যৌথ এডমিন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, আটককৃত গত ২৩/০৬/২০২৫ তারিখ শাহরাস্তি থানাস্থ দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজারে কর্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দেশ ও সরকার বিরোধী বিক্ষোভ মিছিল সহকারে ভাঙচুর কার্যক্রমের সাথে জড়িত ছিল।
উক্ত ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ বাদী হয়ে আটককৃত সহ সঙ্গীয় দুর্বৃত্তদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দাযের করেছিল। মামলা নং- ১৬, তারিখ- ২৩/০৬/২০২৫। আটককৃত জাহাঙ্গীর হোসেন তালুকদার উক্ত মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামী।