বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থী জেলা জামায়াতের সম্মানিত আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি। বৃহস্প্রতিবার ২৯ জানুয়ারি সকাল থেকেই ১১নং ইউনিয়নে জনসংযোগ শুরু করে।
এবং বিকেলে ১৫ নং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে রুস্তমপুর প্রাইমারী স্কুল মাঠের পথসভায় জননেতা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, ফরিদগঞ্জ উপজেলাকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো; যেখানে জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা থাকবে। সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে।
তিনি বলেন, আমাদের পরবর্তী প্রজন্মকে সৎ, যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন- এমন পরিবেশ তৈরি করা হবে। আধিপত্যবাদ মোকাবেলায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: হারুন আর-রশিদ।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর জেলা সহ সভাপতি অধ্যাপক শাহআলম।ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: ইউনুস হেলাল।ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন।ফরিদগঞ্জ ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওঃ আবু তাহের,ইউনিয়ন সভাপতি জামিরুল ইসলাম বি,এস,সি।ইউনিয়ন সেক্রেটারি সাইফুল ইসলাম রনি সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ বলেন“দীর্ঘদিন ধরে এ জনপদের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। লুটপাট, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতির কারণে সাধারণ মানুষের মৌলিক অধিকার আজ প্রশ্নবিদ্ধ। আমাদের প্রার্থী ক্ষমতার রাজনীতি করে না—তিনি এসেছেন জনগণের অধিকার ফিরিয়ে দিতে। দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়, সততা ও ইনসাফের প্রতীক। আপনারা যদি পরিবর্তন চান, একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান—তাহলে দাড়িপাল্লা মার্কায় ও ‘হ্যাঁ’ ভোট দিয়ে আমাদের পাশে থাকুন।