বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
মো.মজিবুর রহমান রনি :
চাঁদপুরের হাজীগঞ্জে পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম লালু এবং সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের নেতৃত্বে ৮-ই মার্চ রবিবার হাজীগঞ্জের পশ্চিম বাজার হোটেল শেরাটনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুল ইজ্জত জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ। মোনাজাতে ৩ বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয় এবং প্রধান মন্ত্রী তারেক রহমানকে দীর্ঘায়ু কামনা করা হয়। চাঁদপুর ৫ ( হাজীগঞ্জ শাহরাস্তি) র মাননীয় এমপি ইঞ্চি :মমিনুল হকের জন্য বিশেষ দোয়া করা হয়।
উক্ত আয়োজনে সহযোগিতায় ছিলেন মো.হাসান,বাদল,আসাদ,আঃরশিদসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন -জেলা বিএনপির সহসভাপতি ড.আলমগীর কবির পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.আবু সুফিয়ান রানা, পৌর বিএনপির সদস্য সচিব সরোয়ার হোসেন বুলু,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন শাহিন, মো.জামাল হোসেন কিরন তালুকদার, এ্যাড.ওমর ফারুক খান টিটু, পৌর যুবদলের সদস্য সচিব রাজন খান রাজনসহ, বিভিন্ন পেশাজীবি মানুষ এবং বাজারের বিভিন্ন ব্যাবসায়ীবৃন্দু ।