বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মান্নান পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল, ধর্মীয় বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে যেন বিপন্ন না হয় … ইঞ্জিনিয়ার মমিনুল হক

মো. জসিম উদ্দিনঃ

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মান্নান পাটোয়ারীর উদ্যোগে নবাগত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর -৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি মহোদয় বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা দেয়া যাবে না। আলেম ওলামাদের এ বিষয়ে এগিয়ে আসতে হবে। সবকিছু আল্লাহ পাকের হাতে। আমরা একটি সুন্দর নিরাপদ সমাজ উপহার দিতে কাজ করছি। বর্তমান সরকার মাদক, ইভটিজিং, দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

কোন বৈষম্য আমরা চাই না। ইসলামের সঠিক তথ্য তুলে ধরতে হবে। কোন ভুল ব্যাখ্যা দিয়ে ফায়দা হাসিল করতে যেন না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, আমরা নির্বাচনে টাকা খরচ করতে পারি কিন্তু আবদুল মান্নান পাটোয়ারীর মতো মাদ্রাসা নির্মাণ করতে পারি না। আমাদের উচিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের জন্য মাদ্রাসা মসজিদের জন্য এগিয়ে আসা।

আলহাজ্ব আবদুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, বিএনপির নেতা ছানাউর রহমান পাটোয়ারী মেশকাত, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, যুগ্ম আহ্বায়ক এডভোকেট সাহেদুল হক মজুমদার সোহেল, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, যুবদল নেতা ইকবাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com