বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে জীবিত থাকা সত্তে¦ও জাতীয পরিচযপত্রে (এনআইডি) তে মৃত দেখানো হওযায চরম ভোগান্তিতে পড়েছেন মো:ইসমাইল (৩৭) নামে এক কৃষক।
ফলে বিভিন্ন সেবা গ্রহণে বিপাকে পড়েছেন তিনি।ভুক্তভোগী মো:ইসমাইল হলেন চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিযন চর ফকিরা গ্রামের মৃত আলী হোসেনের
ছেলে।
জানা যায, প্রায় চার মাস আগে চরফ্যাশন উপজেলা সদরের ফ্যাশন স্কযারের একটি দোকানে সিম কিনতে গেলে এনআইডি যাচাইয়ের সময় দোকানদার তাকে জানান যে জাতীয পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আঙ্গুলের ছাপ মিলছে না। পরে তিনি বিষয়টি নিয়ে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করেন। তারা জানান তিনি জাতীয় পরিচযপত্রে মৃত।
বিষয়টি শুনে তিনি হতভম্ব হয়ে পরেন। পরে নিজেকে জীবিত প্রমাণ করতে প্রয়োজনীয কাগজপত্র সহ গত ২ মাস ধরে নির্বাচন অফিসে ঘুরলেও এখনো তিনি জীবিত হতে পারেননি। ফলে জীবিত থেকেও নিজেকে জীবিত প্রমাণ করতে বারবার নির্বাচন অফিসে যেতে হচ্ছে তাকে। ভুক্তভোগী ইসমাইল আক্ষেপ করে বলেন, “আমি সশরীরে উপস্থিত থাকার পরও কাগজে-কলমে আমাকে মৃত দেখানো হয়েছে। গত দুই মাস ধরে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে ঘুরছি, কিন্তু এখনো ডাটাবেজে জীবিত হতে পারিনি।
এই ভুলের কারণে সিম কেনাসহ জরুরি কোনো নাগরিক সুবিধাই পাচ্ছি না।” এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো আলীমুদ্দিন জানান, বিষয়টি সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন অনুমোদনের জন্য অপেক্ষা করা
হচ্ছে। কেন্দ্রীয়ভাবে অনুমোদন পেলেই ডাটাবেজে তাকে পুনরায় জীবিত হিসেবে দেখানো সম্ভব হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমদাদুল হোসেন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত অনাকাঙ্ক্তি। দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করতে সংশ্লিষ্টদের নিন্দেশনা দেওয়া হয়েছে।”