বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
দেশের জনপ্রিয় শিশু-কিশোর ম্যাগাজিন কিশোর কণ্ঠ আয়োজিত কিশোর কণ্ঠ মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় হাজীগঞ্জের এস এম কমিউনিটি সেন্টারে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুজাহিদুল ইসলাম এবং হামদ পরিবেশন করেন আল-আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৈতিক মূল্যবোধসম্পন্ন ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে কিশোর কণ্ঠ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।