বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম লালু ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের নেতৃত্বে বিতরণ হচ্ছে ভিজিএফ এর চাল

হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ডে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করলেন ইউএনও ও ওসি

মোঃ মজিবুর রহমান রনি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ড এর সাথে ৫ নং ওয়ার্ডেও এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ এবং হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর জব্বার আনুষ্ঠানিকভাবে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম লালু ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের নেতৃত্বে উপকারভোগীদের মাঝে এই চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত নেতারা বলেন, ঈদের আনন্দকে সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরকারের এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

চাল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com