বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
গাজী রিয়াজ হোসেন :
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নে বিএনপির আহ্বায়ক জনাব আলমগীর হোসেন খোকনের নেতৃত্বে জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
রবিবার (১৫ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারগণসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে এক সংক্ষিপ্ত বৈঠকে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা এবং রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আলমগীর হোসেন খোকন বলেন, পবিত্র রমজান মাস আমাদেরকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং মানবতার শিক্ষা দেয়। তিনি ইউনিয়নের জনপ্রতিনিধি ও নেতাকর্মীদেরকে সাধারণ মানুষের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানান।
বৈঠক শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণ করেন।
অনুষ্ঠানটি ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।